প্রেসকার্ড নিউজ,30 ডিসেম্বর :জঙ্গলমহল থেকে দলমার হাতিদের তাড়ানোর উদ্যোগ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমমেদিনীপুর ও ঝাড়্গ্রাম বন বিভাগ l হাতি গুলিকে বিরক্ত না করে নিরাপদ ভাবে দলমায় ফেরত পাঠাতে দুই জেলার বনকর্মীদের নিয়ে লালগড়ের রেঞ্জ অফিসে একটি কর্মশালার আয়োজন করা হয় l গত কয়েক বছর ধরে জঙ্গলমহলের লালগড় বেলপাহাড়ি শালবনী গোয়ালতোড় নয়াগ্রাম সাঁকরাইল ও গোপীবল্লভপুর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল l শুধু তাই নয়, হাতির হানায় প্রতিবছর বেশ কিছু মানুষ প্রাণ হারাচ্ছেন l গত 26 নভেম্বর ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতির দ্বারা ফসলের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খতিয়ান দেখে বনবিভাগের আধিকারিকদের কড়া ধমক দেন l তারপর থেকেই দুই জেলার বন আধিকারিকরা হাতি তাড়াতে একাধিক কর্মসূচি নিয়েছে l পশ্চিম মেদনীপুর বনবিভাগের ডি এফ ও রবীন্দ্র নাথ সাহা জানান, হাতিদের বিরক্ত করলে ফল উল্টো হতে পারে l তাই তারা যে পথে যেতে চাইবে সেই পথেই যেতে দিতে হবে l তাদের মুভমেন্ট বুঝে দলমার পথে ড্রাইভ করতে হবে

No comments