Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মেদিনীপুরে ব্রিগেডের প্রস্তুতি সভা

প্রেসকার্ড নিউজ ,মেদিনীপুর,  23 ডিসেম্বর :আগামী ১৯ শে জানুয়ারী কোলকাতার ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে  রাজ্যের সমস্ত জেলা গুলিতে নানান প্রচার কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্রপরিষদ , তৃণমূ…


 প্রেসকার্ড নিউজ ,মেদিনীপুর,  23 ডিসেম্বর :আগামী ১৯ শে জানুয়ারী কোলকাতার ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে  রাজ্যের সমস্ত জেলা গুলিতে নানান প্রচার কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্রপরিষদ , তৃণমূল মহিলা কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন সংগঠন গুলি। সেরকমই এক কর্মসূচি নিয়ে ব্রিগেডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো  পশ্চিম মেদিনীপুর জেলা শহরের গান্ধী মূর্তির পাদদেশে । প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতি তথা মন্ত্রী চন্দ্রীমা  ভট্টাচার্য্য। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা মহিলা সভাপতি উত্তরা সিং হাজরা, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, দিনেন রায়, জেলার একমাত্র মন্ত্রী সৌমেন মহাপাত্র, মহিলা নেত্রী কাবেরী চ্যাটার্জি , মৌ রায় সহ আন্যান্য জেলা নেতৃত্ব। সভা থেকে আগামী ১৯ জানুয়ারী তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাকা ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করে তৃণমূল নেত্রীর হাত শক্ত করার পাশাপাশি ২০১৯ এ বিজেপিকে ফিনিস করার অঙ্গীকার  করা হয়।


No comments