প্রেসকার্ডনিউজ ,ঝাড়গ্রাম ,23 ডিসেম্বর :
ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার বালিমুন্ডি গ্রামে।পার্শবর্তী রাজ্য ওড়িশার বড়শোল গ্রামের বাসিন্দা গুরভা হেম্বরম(৫৫) এদিন কর্মসূত্রে সাইকেলে করে বালিমুন্ডি গ্রামে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তিনি হাতির দলের মুখোমুখি পড়ে যান l হাতির দল তাকে শুঁড়ে ধরে আছাড় মারে এবং পায়ে পিষে দেয়l ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।বিগত কয়েকদিন ধরে আড়রা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতির দল তান্ডব চালাচ্ছে, হাতি তাড়াতে হিমশিম খাচ্ছে বনদপ্তর।
অন্যদিকে, আজ ভোর রাতে বেলিয়াবেড়া ব্লকের সোনাকুনিয়া,তেঘড়া,গ্রামের হাতির দল হানা দিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে।প্রায় চল্লিশ বিঘা জমির আলু,কপি,টমেটো সহ বিভিন্ন ফসল মাটিতে মিশিয়ে দেয়।

No comments