
মহারাষ্ট্রের বাসিন্দা ৬৯ বছর বয়সী প্রকাশ বাবা আমতে। আর দশটা মানুষের মতো ডাক্তারি পড়াশোনা শেষ করে রোগী দেখার কথা ছিল তার। কিন্তু তিনি কিংবা তার এমবিবিএসধারী স্ত্রী মান্দাকিনির কেউই রোগী দেখেন না, দেখাশোনা করেন পশুদের। নিজেদের বাড়িতেই পশুর আশ্রয়কেন্দ্র বানিয়ে তার পাশে নিত্য বসবাস এই চিকিৎসক দম্পতির।
বিবিসির খবরে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নিষ্ঠুরতার শিকার প্রাণীদের উদ্ধারের তাগিদ থেকেই নিজ বাড়িতে আশ্রয়কেন্দ্র করেন প্রকাশ আমতে। সেখানে জায়গা দেওয়া হয় দলছুট বন্যপ্রাণীদের। এসব প্রাণীর কোনোটা মা-বাবা হারিয়েছে, কিছু ঠিকানাবিহীন। এমন প্রাণীদের নিয়েই দিন পার করে দেন প্রকাশ।
বিবিসির অনুসন্ধানে দেখা যায়, চিতাবাঘ, ভাল্লুক, সাপ, হায়েনা, ময়ূর, বানর, পেঁচা, হরিণসহ বভিন্ন প্রজাতির জীবজন্তু রয়েছে প্রকাশের বাড়িতে। তিনি এসব জন্তুকে নিয়মিত খাবার দেন, তাদের সঙ্গে খেলেন, আদর করেন। আর এসব প্রাণীও যেন তার বন্ধু হয়ে গিয়েছে। প্রকাশের সঙ্গে তাদের হয়েছে অদ্ভুত এক মিতালি।

হায়েনার মতো ভয়ঙ্কর প্রাণীদের পোষ মানিয়ে নিয়েছেন প্রকাশ । ছবি: সংগৃহীত
প্রাণীদের সঙ্গে নির্ভয়ে দিন-রাত্রি যাপনের জন্য প্রাণীসম্পদ অধিদফতরের কাছ থেকে অনুমতি পাননি প্রকাশ। তার ভাষ্য, মা-বাবার স্নেহবঞ্চিত প্রাণীদের তিনি আদর দিয়ে বড় করছেন। বিষয়টিকে উপভোগ করেন তিনি।
প্রকাশের বাড়িতে সেই প্রাণীরা কেমন আছে, তা দেখতে ক্লিক করতে পারেন ভিডিওটিতে।
No comments