Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দেখুন মেট্রোতে আগুনের সেই ভিডিও

আগুন মেট্রোর রেকে। বৃহস্পতিবার বিকাল সওয়া পাঁচটা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর একটি এসি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। টানেলের মধ্যে মেট্রোর এসি কামরায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ছড়িয়ে পড়ে আতঙ…



আগুন মেট্রোর রেকে। বৃহস্পতিবার বিকাল সওয়া পাঁচটা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর একটি এসি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। টানেলের মধ্যে মেট্রোর এসি কামরায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ট্রেনটি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে ছুটে আসেন মেট্রো কর্মীরা। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে আনেন তাঁরা। ভেঙে ফেলা হয় জানলার কাঁচও। খবর পেয়ে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিনও।


আগুন কোথা থেকে ছড়াল তা এখনও স্পষ্ট নয়। তবে আপ-ডাউন দুই দিকের মেট্রো চলাচল এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে।এ বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রবীন্দ্রসদন ও ময়দান স্টেশনের মধ্যে মেট্রোয় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন নিভিয়ে ফেলেছেন আমাদের কর্মীরা। যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কয়েকজন সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে’।SSKM ও কলকাতা মেডিকেল এই দুই হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের নির্দশে বিশেষ ব্যবস্থা ।

মেডিকেল  কলেজ হাসপাতালের লিস্ট( যারা ভর্তি আছেন)
১) সবিতা জয়সোয়াল
২) জয়িতা বন্দ্যোপাধ্যায়
৩) রিঙ্কু রায়
৪) পূর্বলি বিশ্বাস।
৫) কাশেম আহমেদ।

No comments