Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমার ট্রেলারে আপত্তি কংগ্রেস নেতার

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংএর জীবনী নিয়ে তৈরি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমাটি। বৃহস্পতিবার মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার লঞ্চ করে। সিনেমাটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ…

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংএর জীবনী নিয়ে তৈরি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমাটি। বৃহস্পতিবার মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার লঞ্চ করে। সিনেমাটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা একটি বই যেটা মনমোহন সিংহের জীবনী নিয়ে লেখা, সেখান থেকে নেওয়া হয়েছে। ট্রেলার লঞ্চ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে বিবাদ। আপত্তি করতে দেখা গেছে এক কংগ্রেস নেতাকে। মহারাষ্ট্রের যুব কংগ্রেসের সভাপতি সত্যজিৎ তাম্বে ফিল্মের ডাইরেক্টর ও প্রডিউসারকে চিঠি লিখে আপত্তি জানিয়েছেন।


সত্যজিৎ তাম্বের কথায় ছবিটি মুক্তির আগে সমস্ত কংগ্রেস নেতাদের দেখাতে হবে। যদি নির্মাতা ও নির্দেশক এটি না করে তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। লোকসভা ভোটের আগে মুক্তি হতে যাওয়া এই ছবির ট্রেলার রাজনীতি মহলে উদ্বেক সৃষ্টি করেছে। ভোটের আগে এই ছবি কংগ্রেসের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ছবিতে কংগ্রেসের ভিতরের রাজনীতি, সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারকে কেন্দ্র করে কাহিনী দেখানো হয়েছে।

No comments