প্রেস কার্ড নিউজ, কলকাতাঃ রাজ্য সরকারের
উদ্যোগে প্রতি বছরই ইংরাজী নববর্ষকে স্বাগত জানাতে কলকাতার পার্ক স্ট্রীটের
অ্যালেন পার্কে আয়োজন করা হয় নিত্য নতুন মহরা। ২০১৯ নতুন বছরের আহ্বানে এবার নতুন উদ্যোগ রাজ্য সরকারের ৷ গোটা রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একেবারে অভিনব পদক্ষেপ নিতে চলেছে মমতার সরকার ৷
চলতি বছরের শেষ দিনে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নতুন বছরের আহ্বানে সাইরেন বাজানো হবে ৷ এ বছর থেকেই শুরু হতে চলেছে এই অভিনব উদ্যোগ ৷ রাত ১২ টা বাজলেই নববর্ষকে স্বাগত জানাতে কলকাতা জুড়ে শোনা যাবে সেই সাইরেন ৷

No comments