Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মহাত্মাগান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের অধিনে ক্যানেল কাটার কাজ শুরু হয়

এলাকার ভারসম্য বজায় রাখা ও সেচের ব্যবস্থা মান উন্নয়নের জন্য  মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পের অধিনে গ্রামের মানুষদের আর্থিক ও সামাজিক দিক থেকে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হচ্ছে। সেই মতে সোমবার দুপুর…





এলাকার ভারসম্য বজায় রাখা ও সেচের ব্যবস্থা মান উন্নয়নের জন্য  মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পের অধিনে গ্রামের মানুষদের আর্থিক ও সামাজিক দিক থেকে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হচ্ছে। সেই মতে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন আটিয়া গ্রামে মহাত্মাগান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের অধিনে ক্যানেল কাটার কাজ শুরু হয়। এদিন আটিয়া থেকে ব্লকের মোট ৭ টি ক্যানেলের কাটার কাজের সূভ সূনা করেন জেলা প্রকল্প আধিকারিক সুভ্রজিত গুপ্ত,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহকারি সভাপতি  তপন দেবসিংহ, বিডিও প্রসূন্ন কুমার ধারা,জেলা পরিষদের  সদস্য দধীমোহন দেবসর্মা সহ অন্যানরা। এই সাতটি কাজের জন্য আনুমানিক ৫২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।এক কাজ পেয়ে খুশি এই প্রকল্পে অন্তরগত শ্রমীকেরা।

এদিন জেলা আধিকারিক সুভ্রজিত গুপ্ত ও পঞ্চায়েত সমিতির সভাপতি জানান,রাজ্যে সরকারের উদ্যোগে গ্রামের মানুষদের আর্থিক ও  সামাজিক নিশ্চয়তা করতে কালিয়াগঞ্জ ব্লকের ৭ টি ক্যানেলের সংস্কারের কাজ শুরু করা হল আজ থেকে। এক কাজ সম্পন্ন হলে একটি পরিবেশের ভারসম্য বজায় থাকবে তার সাথে কৃষিকাজে ক্ষেত্রে সেচের সুবুধা হবে।


No comments