@আলিপুর দুয়ার প্রতিনিধি,
ফের প্রেস বিবৃতিতে কেএলও সুপ্রিমো জীবন সিংহের বার্তা। ২৬ শে ডিসেম্বর প্রত্যেক বছরের মত এবছরও কে এলো তাদের কোন এক গোপন ডেরায় শহীদ দিবস পালন করেছে।আর সেই দিনই এক প্রেস বিবৃতি এবং তার সঙ্গে কিছু অস্ত্র প্রদর্শনের ছবি সংবাদমাধ্যমের কাছে পাঠিয়েছে কে এলো। যেখানে জীবন সিংহ এবং তার দলবল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দেখা গেছে। মাঝখানে রটে গিয়েছিল জীবন সিংহ মৃত্যু হয়েছে তবে ২০১৮ শুরু থেকেই জীবন সিংহের বিষয়ে তেমন কোন তথ্য বা ছবি কেএলও-র তরফ থেকে দেয়া হয়নি।তবে জীবন সিংহ যে জীবিত রয়েছে তা এক প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছিলেন কেএলও- রা।বুধবার দিনই খোদ সেনার বেশে জীবন সিংহের ছবি উঠে এসেছে। নিজের প্রেসবার্তায় জীবন সিংহ স্পষ্ট দেশের বিরুদ্ধে কেএলও-র যুদ্ধ জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন।
বি দ্র : তথ্য ও ছবির সত্যতা প্রমাণ প্রেসকার্ড নিউজ করেনি।সুত্র মারফত ছবি , ভিডিও এবং প্রেসরিলিজ পাওয়ায় প্রতিবেদনটি করা হয়েছে।


No comments