তার নায়িকা এখন খাটের তলায় ঘুমায়। তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে দূর্নীতি দিয়ে বিঁধতে গিয়ে এমন মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা জয় ব্যানার্জি। এদিন তিনি আরও বলেন, তৃণমূল ভয় পেয়েছে তাই রথ যাত্রা বন্ধ করতে চাইছে।
আজও বিজেপি বা বিজেপি নেতৃত্বাধীন দুই সরকার দেশে আসেনি। বরং বিজেপি হারতেই জোট সরকার ক্ষমতায় এসেছে। জনতা সরকার ও অটল সরকারের পর এমন ট্রেডিশন দেখা গেছে। সেই মিথ ভেঙে মোদী সরকার দুই তৈরি করতে উদ্যোগী বিজেপি নেতৃত্ব।
সেই লক্ষে বিজেপি নেতা জয় বলেন, পাড়ায় পাড়ায় গিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তুলে ধরুন। সামনেই ১৯ শে নির্বাচন। তাই নরেন্দ্র মোদি সরকার চাই। দাসপুর এসে এই হুংকার দিয়েই বিজেপি কর্মী সমর্থকদের মনে আলোড়ন তুললেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। রবিবার দাসপুর থানা ভুঁইয়াড়া গ্রামে গণতন্ত্র বাঁচাও যাত্রার সমাবেশে এসে এমনই বললেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। এই দিনের সভায় তিনি বলেন ভয় পেয়েছে তৃণমূল তাই বন্ধ করতে চাচ্ছে রথযাত্রা।মানুষে কাছে কেন্দ্র সরকারের সাফল্য, ও তৃণমূল নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা তুলে ধরুন । তিনি বলেন আদালতের উপর পূর্ণ আস্থা আছে , তবুও কর্মীদের বলছি পাড়ায় পাড়ায় গিয়ে কেন্দ্র সরকারের সাফল্যের দিক তুলে ধরুন,অপর দিকে তৃণমূল সরকারের ব্যর্থতার।এই দিন এই সভায় জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিল শমীক ভট্টাচার্য,ও ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তর ভট্টাচার্য ও একাধিক বিজেপি নেতৃত্ব।

No comments