Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হল

রবিবার কামাখ্যাগুড়ি হাই স্কুল প্রাঙ্গণে অল ইন্ডিয়া নমঃশুদ্র বিকাশ পরিষদের আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন বিকেলে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য সম্মেলনের সূচনা হয়। এরপর সংগঠনের সদস্যদের একটি বিশাল মিছিল কামাখ্যাগুড়ির বি…




রবিবার কামাখ্যাগুড়ি হাই স্কুল প্রাঙ্গণে অল ইন্ডিয়া নমঃশুদ্র বিকাশ পরিষদের আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন বিকেলে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য সম্মেলনের সূচনা হয়। এরপর সংগঠনের সদস্যদের একটি বিশাল মিছিল কামাখ্যাগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর হাই স্কুল প্রাঙ্গণে শুরু হয় প্রতিনিধি সম্মেলন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, নমঃশুদ্র উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা সংগঠনের নেতা মুকুলচন্দ্র বৈরাগ্য সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে নমশুদ্র উন্নয়ন পর্ষদ তৈরির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃত্বরা। অল ইন্ডিয়া নমঃশুদ্র বিকাশ নেতা মুকুলচন্দ্র বৈরাগ্য বলেন, নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের অধিকার আদায়ের জন্য তারা বহু লড়াই আন্দোলন করেছেন। তাদের সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাদের দাবিকে মান্যতা দিয়ে নমঃশুদ্র উন্নয়ন পর্ষদ ঘোষণা করেছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে অসমের নাগরিকপঞ্জি নিয়েও ফের সরব হন সংগঠনের নেতারা।

No comments