Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বিয়ের পিড়িতে বসুক অভিনেত্রী জরিপে জানালো ফ্যানরা

নায়িকাদের বিয়ে নিয়ে তাঁদের ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া ফেসবুকে একটা জরিপ করেন । বিষয়টা ছিল ২০১৯ সালে বিয়ে নাকি ছবি করা উচিত? জরিপে ৭০ ভাগ ভোট পড়েছে বিয়ের পক্ষে এবং  ৩০ ভাগ ভোট সিনেমা করার জন…

বিয়ের পক্ষে ৭০ ভাগ ভোট! তারপরও না...


নায়িকাদের বিয়ে নিয়ে তাঁদের ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া ফেসবুকে একটা জরিপ করেন । বিষয়টা ছিল ২০১৯ সালে বিয়ে নাকি ছবি করা উচিত? জরিপে ৭০ ভাগ ভোট পড়েছে বিয়ের পক্ষে এবং  ৩০ ভাগ ভোট সিনেমা করার জন্য। বিয়ের পক্ষে ভোট বেশি পেলেও এখনই বিয়ে করতে আগ্রহী নন নুসরাত ফারিয়া। বললেন, ‘বিয়ে করব তবে এখন এর জন্য আমি প্রস্তুত নই। ২০১৯ সালে  বিয়ে করব না। এটা চূড়ান্ত। তবে কবে বিয়ে করব সেটা শিগগির জানাব সবাইকে।’

হঠাৎ এ ধরনের জরিপ চালানোর কারণ জানতে চাইলে ফারিয়া বলেন, ‘সবাই আমাকে নিয়ে কী ভাবছে এটা জানার ইচ্ছে হয়েছিল। তাই জরিপটা করি। এখন বিয়ে নিয়ে ভাবছি না। ছবিতেই অভিনয় করতে চাই।’

উপস্থাপনা ও মডেলিং দিয়ে নিজেকে পরিচিত করে তোলেন নুসরাত ফারিয়া। ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সবার নজর কাড়েন তিনি।  ‘আশিকী’ ছবির মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্র যাত্রা করেন তিনি। এরই মধ্যে ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘বস টু’, ‘বাদশা’, ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

No comments