Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ইটাহার রাজ্য সড়কের ধারের ব্যাবসায়ীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে

চাঁচল ইটাহার রাজ্য সড়ক সম্প্রসারনের ফলে চাঁচল ইটাহার রাজ্য সড়কের ধারের ব্যাবসায়ীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কয়েক দিন আগে সরকারি ভাবে মাইকিং করে জানানো হয়েছে যে আগামী ২৬ শে ডিসেম্বরের মধ্যে রাস্তার ধারের দোকান পাঠ সরাতে হবে। এতেই …




চাঁচল ইটাহার রাজ্য সড়ক সম্প্রসারনের ফলে চাঁচল ইটাহার রাজ্য সড়কের ধারের ব্যাবসায়ীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কয়েক দিন আগে সরকারি ভাবে মাইকিং করে জানানো হয়েছে যে আগামী ২৬ শে ডিসেম্বরের মধ্যে রাস্তার ধারের দোকান পাঠ সরাতে হবে। এতেই কপালে ভাঁজ পরেছে ইটাহারের কয়েকশো ব্যাবসায়ীর। উল্লেখ্য ইটাহার রানীপুর কলেজ মোর থেকে মাধবপুর ব্রীজ পর্যুন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার কাজ হবে। এর মধ্যে ইটাহার সদর এলাকায় রাস্তা ডবল ওয়ে হবার কথা, পাশাপাশি রাস্তার ধারে ড্রেনের ব্যাবস্থা ও মাঝ বরাবর ডিভাইডার। এর ফলে সদর এলাকায় রাস্তার দুই ধারের দোকান ভাঙা পড়ার ফলে এই সমস্যা বলে জানা যায়। এই কারনে শুক্রবার সন্ধ্যা নাগাদ হাটখোলা এলাকায় এক ভবনে ইটাহার ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে মিটিং করা হয় রাস্তার ধারের সমস্ত ব্যাবসায়ীদের নিয়ে। এদিনের সভায় উপস্থিত ছিলেন, ইটাহার ব্যাবসায়ী কমিটির সভাপতি মফিজ উদ্দিন আহম্মেদ, প্রলয় গাঙ্গলী, অরুন পাল, বিপ্লব সাহা সহ অন্যান্য ব্যাবসায়ী কমিটির সদস্যরা।
এই বিষয়ে ইটাহার ব্যাবসায়ী কমিটির সভাপতি মফিজ উদ্দিন আহম্মেদ জানান, রাস্তা হোক এতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু যাদের সরার মত জায়গা নেই তাদের পুনরবাসনের ব্যাবস্থ্যা করতে হবে। না হলে ব্যাবসায়ীদের পথে বসতে হবে। আমাদের দাবী যাতে আমাদের পূনবাসনের ব্যাবস্থ্যা করে রাস্তা সম্প্রসারনের কাজ শুরু করা হয়। আগামী দিনে আমরা প্রশাসন ও আমাদের বিধায়কে বিষয়টি জানাবো আমাদের সমস্যার কথা।
এই বিষয়ে ইটাহারের বিডিও রাজু লামা জানান, এই বিষয়ে একটা সমস্যা আছে। আমার কাছে লিখিত কোন অভিযোগ হয় নি। ব্যাবসায়ী সমিতি থেকে একদিন আমার সাথে কথা বলুক যে কার কি সমস্যা হচ্ছে তাদের কথা শুনে আমি জেলাতে বিষয়টি জানাবো তারপর সঠিক ভাবে বিবেচনা করে তাদের সমস্যা সমাধান করা হয়ে।(ছবি আছে)

No comments