নবম শ্রেণীর ছাত্র এক শিশুশ্রমিকের ট্রেনে কাটা পড়াকে কেন্দ্র করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে তৃণমূলের রেল রোকো চলছে । রেল রোকোতে আটকে পড়েছে কামাক্ষা কাটরা সাপ্তাহিক এক্সপ্রেস, ডিউন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস । ঘটনা আজ এগারোটা নাগাদ নিউ আলিপুরদুয়ার রেলস্টেশনে রাজা সরকার নামক এক নবম শ্রেণীর ছাত্র শিশু শ্রমিক কাজ করছিল ডাউন রাজধানী এক্সপ্রেস ধাক্কায় কাটা পড়ে মাড়া যায় শিশুটি । পরবর্তীতে নিউআলিপুরদুয়ার রেল স্টেশনে রেল অবরোধে সামিল হয় তৃণমূল কর্মী সমর্থকরা । তাদের অভিযোগ রেল কর্মীরা নিজেরা কাজ না করে অল্প টাকা দিয়ে শিশু শ্রমিকদের কাজে লাগায়
ঘটনাস্থলে পৌছায় তৃণমূলের আলিপুরদুয়ার জেলার মহিলা সভানেত্রী তথা আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার তিনি জানান আমরা শিশু শ্রমের বিরুদ্ধে আর একটা শিশুকে রেলের যারা ঠিকাদার বা কর্মীরা এই ভাবে কাজে লাগিয়ে শিশু শ্রম করাচ্ছে । আমরা দোষীদের শাস্তি দাবী জানাই যতক্ষণ না ওবধি দোষীদের গ্ৰেপ্তার করা হচ্ছে ততক্ষণ রেল অবরোধ চলবে ।

No comments