প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ আমরা জানি ফল ও সবজি দুটিই স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তবে সব ফল কি একসঙ্গে খাওয়া ঠিক? বা সব ফলের সঙ্গেই কি সব সবজি মিশিয়ে খাওয়া ঠিক? বিশেষজ্ঞদের মতে, কিছু ফলের সাথে কিছু সব্জি একসাথে খাওয়ার ফলে হজমে সমস্যা হতে
পারে। যার পরিনাম স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
আপেল, ডালিম, পিচ ইত্যাদি সাব-আসিডিক ফলের সঙ্গে কলা, কিসমিস ইত্যাদির মতো মিষ্টি ফল খাওয়া ঠিক নয়। একই কারণে কলা ও পেয়ারা একসঙ্গে খাওয়া
ঠিক নয়। কিছু গবেষণায় উঠে
এসেছে, এতে বমি, অ্যাসিডোসিস ও মাথাব্যথার মতো জটিল সমস্যা হতে পারে।
ফল ও সবজি ভিন্নভাবে হজম হয়। ফল খুব দ্রুত হজম হয়। আর ফলের মধ্যে অনেক চিনি থাকে। কখনো কখনো এটি সবজিকে হজমে বাধা দেয়। একই কারণে কমলা ও গাজর একসঙ্গে খাবেন না। এতে বুক জ্বালাপোড়া ও বাইল রিফ্লাক্সের সমস্যা হতে পারে।
কিছু ফল আছে, যেগুলি স্টার্চি ধরনের হয়। এর মধ্যে রয়েছে কাঁচা কলা। কিছু সবজিও আছে যেগুলো স্টার্চি ধরনের হয়। যেমন- ভুট্টা, আলু, কাউপিস ইত্যাদি। এগুলো উচ্চ পরিমাণ প্রোটিন-সমৃদ্ধ ফল ও সবজি যেমন- কিশমিশ, পেয়ারা, পালং শাক, ব্রকলি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খাওয়া ঠিক নয়। কারণ, প্রোটিন হজমের জন্য শরীরের অ্যাসিডিক বেজের প্রয়োজন হয়। আর অ্যালকেলাইনের প্রয়োজন হয় স্টার্চ জাতীয় খাবার হজমে। এ ছাড়া বেশি পানীয় উপাদান থাকার কারণে বাঙ্গির সঙ্গে তরমুজ একসঙ্গে খেতে নিষেধ করেন পুষ্টিবিদরা
(ইন্টারনেট
থেকে সংগৃহীত)

No comments