Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

চাকরির দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার তিনজন

প্রেসকার্ড, পূর্ব মেদিনীপুর : কাগজে বিজ্ঞাপন দিয়ে কাজের টোপ দিয়েছিল তিন যুবক। ভুয়ো সংস্থা খুলে, তাতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ওই তিন যুবককে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। বহু বেকার যুবক, গৃহবধ…



প্রেসকার্ড, পূর্ব মেদিনীপুর : কাগজে বিজ্ঞাপন দিয়ে কাজের টোপ দিয়েছিল তিন যুবক। ভুয়ো সংস্থা খুলে, তাতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ওই তিন যুবককে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। বহু বেকার যুবক, গৃহবধূ, প্রাক্তন সরকারী কর্মীদের কাছ থেকে কয়েক  লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে  অভিযুক্তদের বিরুদ্ধে‌। গ্রেপ্তার হওয়া তিন যুবককে আজ কাঁথি মহকুমা আদালতে হাজির করেছে এগরা থানার পুলিশ।
বেকার যুবক, গৃহবধূ, প্রাক্তন সরকারী কর্মীদের কাজ পাইয়ে দেওয়ার নামে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয় অভিযুক্তরা। তারপর ভুয়া বেসরকারি সংস্থা খুলে সেই সংস্থার বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়া হয়। সেই চাকরি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। তারপর হঠাৎ করেই বন্ধ দেওয়া হয় এই বেসরকারি সংস্থা। এভাবেই পূর্ব মেদিনীপুর জেলায় এগরাতে বহু মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে কিছু প্রতারক এর বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এগরা থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া তিন জনকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েচ্ছে। জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার পাশাপাশি প্রতারকদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন প্রতারিত পুরুষ ও মহিলারা।
এইভাবে ভুয়া সংস্থায় চাকরি দেওয়ার নাম করে কতজনের কাছ থেকে কত টাকা প্রতারণা করা হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। ইতিমধ্যে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে প্রতারকদের কাছ থেকে। এই প্রতারণা চক্রের সাথে আরো কারা কারা যুক্ত আছে তা তদন্ত করে খুঁজে বের করতে গ্রেপ্তার হওয়া তিন যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার জন‍্য আদালতে আবেদন জানিয়েছে।

No comments