প্রেসকার্ড,ঝাড়্গ্রাম :বড়দিনে রেকর্ডসংখ্যক সমাগমের পর আজ বুধবারও অরণ্য শহর ঝাড়গ্রামের চিড়িয়াখানায় ঢল নেমেছে পর্যটকদের l সাধারণত বুধবার চিড়িয়াখানা বন্ধ থাকে l কিন্তু গতকাল পর্যটকদের উৎসাহ দেখে বনদপ্তর চিড়িয়াখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় l স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের এই চিড়িয়াখানার নামকরণ করেছেন 'জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক' l 23 হেক্টর এলাকা জুড়ে এই চিড়িয়াখানায় রয়েছে হরিণ হাতি চিতাবাঘ ভালুক কুমির হনুমান সাপ এবং অন্যান্য পশুপাখি l ঝাড়গ্রামের ডি এফ ও বাসবরাজ হোলেইচি জানিয়েছেন, এ বছর বর্ষশেষের দিনগুলিতে রেকর্ড সংখ্যক পর্যটক হবে বলে আশা করা যায় l তাই বুধবারও চিড়িয়াখানা খোলা রাখা হয়েছে l

No comments