Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ভাঙরে ফের বন্ধ পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ

প্রেসকার্ড, ভাঙর :  ভাঙড়ের পাওয়ার গ্রীড কে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার সাধারণ মানুষ পাওয়ার গ্রীডের কাজ বন্ধ করে দেন। সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের দাবী পূরণ না হওয়ার কারণেই এই কর্মসূ…




প্রেসকার্ড, ভাঙর :  ভাঙড়ের পাওয়ার গ্রীড কে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার সাধারণ মানুষ পাওয়ার গ্রীডের কাজ বন্ধ করে দেন। সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের দাবী পূরণ না হওয়ার কারণেই এই কর্মসূচী বলে জানান জমি জীবিকা ও বাস্তুতন্ত্র ও ভূমি রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান। এলাকায়  পুলিশ প্রশাসন ও পাওয়ার গ্রীডের আধিকারীকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করলেও তা কার্যত ব্যর্থ্য হয়। ফলে আবার ও নতুন করে ভাঙরের পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ ব্যাহত হল এদিন থেকে।


পাওয়ার গ্রীড তৈরি নিয়ে একসময় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো ভাঙড়। ঘটনার পরিপেক্ষিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। সেসব এখন অতীত। এখন এই আন্দোলনের সাথে নেই সিপিএম রেড স্টার নেতা অলীক কিম্বা শর্মিষ্ঠা।  তবে নিজেদের দাবী আদায়ের জন্য এদিন নিজেরাই সচেষ্ট হলেন জমি কমিটির সদস্যরা। এদিন মির্জা হাসান, মোসারেফ মোল্লার নেতৃত্বে খামার আইট, পদ্মপুকুর সহ এলাকার সাধারন মানুষ বিক্ষোভ দেখান পাওয়ার গ্রিড প্রকল্পের সামনে। প্রায় এক বছরের বেশি সময় ধরে এই পাওয়ার গ্রিড তৈরি নিয়ে এলাকার মানুষ আন্দোলন করেছিলেন। অবশেষে প্রশাসন
এলাকার সার্বিক উন্নতির আশ্বাস দেন ও পাওয়ার গ্রীড এর পরিবর্তে এলাকায় পাওয়ার সাব স্টেশন তৈরির আশ্বাস দিলে আন্দোলন কারীরা তাদের আন্দোলনের পথ থেকে পিছু হটে আসে। সেই মোতাবেক এলাকায় পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ ও শুরু হয়েছিলো জোড় কদমে। তবে বৃহস্পতিবার সকালে জমি জীবিকা ও বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ও এলাকার সাধারণ মানুষেরা সম্মেলিত ভাবে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে দেন।  তাদের দাবি, এলাকার স্ট্রিট লাইট, স্কুলের মান বৃদ্ধি, ভোকেশনাল কোর্স চালু সহ এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিলেও প্রতিশ্রুতি মতো কাজ হয় নি। এমনকি এই জমি কমিটির যারা আন্দোলনে নেমে ইউ এ পি এ সহ বিভিন্ন মামলায় জড়িয়েছিলেন তাদের সেই সমস্ত মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। আর এইসব প্রতিশ্রুতি পূরণ না হওয়ার কারণেই এদিন নতুন করে বিক্ষোভ দেখিয়ে এই পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ বন্ধ করে দেন জমি কমিটির সদস্য এলাকার সাধারণ মানুষজন।  আগামীদিনে তাদের দাবী পূরণ না হলে তারা অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ রাখবে। পাওয়ার গ্রীড কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এলাকায় আসলেও তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি। যদিও ঘটনার খবর পেয়েই এলাকায় পুলিশ পৌঁছে যাওয়ায় নতুন করে কোন সমস্যা তৈরি হয়নি।

No comments