Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

১৪জন রোহিঙ্গাকে গ্রেফতার করলো হাবরা থানার পুলিশ

প্রেসকার্ড, হাবরা:  দেশের জনসংখ্যা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভয়ঙ্কর থ্রেট রোহিঙ্গারা । বাংলাদেশ সরকার তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যৌনপল্লী থেকে জঙ্গীপনা সবেতেই চোস্ত হয়ে ওঠার কারনে বাংলাদেশের কাছে রোহিঙ্গারা এখন ত্রাস।বাংলা…

প্রেসকার্ড, হাবরা:  দেশের জনসংখ্যা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভয়ঙ্কর থ্রেট রোহিঙ্গারা । বাংলাদেশ সরকার তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যৌনপল্লী থেকে জঙ্গীপনা সবেতেই চোস্ত হয়ে ওঠার কারনে বাংলাদেশের কাছে রোহিঙ্গারা এখন ত্রাস।বাংলাদেশের বিভিন্ন টিভি প্রতিবেদনে ও ফেসবুক, ইউটিউবের ভিডিও প্রতিবেদনে রোহিঙ্গাদের কুকর্মের প্রামাণ্য ছবি দিয়ে সে কথা বলা হয়েছে। ফলে রোহিঙ্গা প্রেমী বাংলাদেশীরা এখন অতিষ্ট। বাংলাদেশ সরকারও চাইছে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে। চলছে সেই আলোচনা পর্ব। এই গোটা বিষয়টাই বুঝতে পেরে রোহিঙ্গারা এখন ভারত মুখি। বিভিন্ন দফায় ছোটো ছোটো দল বেঁধে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এদেশে ঢুকছে। পাচার কাজে জড়িতরা অর্থের লোভে ধ্বংস করছে দেশের ভবিষ্যত। আর রাজনীতিকরা ভোটের লোভে ক্ষমতায় টিকতে দরদী হয়ে উঠছে। রোহিঙ্গাদের কাছে ভারতীয়দের এই দেশ প্রেম পরিস্কার হওয়ায় তারা সাহসী হয়ে শীতের রাতে সীমান্ত পেরিয়ে আসছে। কেউ ধরা পড়ছে আবার কেউ পালিয়ে যাচ্ছে ভিন রাজ্যে। গত বছর রাখাইন হিংসা পর্বের আগেই কয়েক লাখ রোহিঙ্গা উত্তর  ও মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, কাশ্মীর ও দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে বস্তি গড়ে তুলেছে। কংগ্রেস এবং বাম দলগুলি ছাড়াও জাতীয়তাবাদের থেকে বেশি জাতপাতের বিভেদের রাজনীতি করা দলগুলো এই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

 ফলে তাদেরই আশ্রয়ে দেশ ছেড়ে বাংলাদেশ হয়ে এবং বাংলাদেশের ক্যাম্প থেকে এদেশে কাতারে কাতারে ঢুকছে রোহিঙ্গারা। এভাবেই আসতে গিয়ে গ্রেফতার হল
১৪জন রোহিঙ্গা( মায়নামার বাসী)।  হাবড়া থানার মছলন্দোপুর ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার  সন্ধ্যায় বাসস্টান্ড এলাকায় সন্দেহজনক  ঘোরা ঘুরি করতে দেখে আটক করে থানায় নিয়ে এসে জিঙ্গাসাবাদ করে জানতে পারে মায়নামার থেকে বাংলাদেশ হয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে। ভিন রাজ্যে কাজে যাওর উদ্দেশ্যে।  তাদের ভেতর পাঁচজন পুরুষ তিনজন মহিলা ও কোলের শিশু সহ ছজন রয়েছে।  ধৃতদের শুক্রবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

No comments