পৌষ মেলায় এবার তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে খোলা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়ান দিবসের ৭৫ বছর উপলক্ষে প্রদর্শনী। সেই প্রদর্শনীতে কবিগুরুর শেষ নববর্ষ এবং শেষ জন্মদিনের ছবি যেমন স্থান পেয়েছে, তেমনি শান্তিনিকেতন থেকে কবিগুরুর শেষ বিদায়ের মূল্যবান ছবি জায়গা করে নিয়েছে। স্থান পেয়েছে নিমতলা শ্মশানের কবির সমাধিস্থলের ছবি। সেখানে প্রয়াত আশ্রমিক শান্তিদেব ঘোষের কবিগুরুর শ্মশান যাত্রার স্মৃতিচারন নিয়ে মূল্যবান লেখা স্থান পেয়েছে। এছাড়া প্রদর্শনীতে আশ্রমগুরু রবীন্দ্রনাথের শ্রাদ্ধবাসর এবং তিন হাজার দরিদ্র মানুষকে খাওয়ানোর ছবি জায়গা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেনায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে তথ্য সংস্কৃতি দফতর সূত্রে জানানো হয়েছে। শুধু ছবি নয়, কবিগুরুর ছবির সঙ্গে সমসাময়িক ঘটনার বর্ণনাও উল্লেখ করা হয়েছে।

No comments