Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শুরু হয়েছে পৌরস্তর ছাত্র যুব উৎসব ২০১৮-১৯

পৌরস্তর স্কুল ও কলেজের  ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শিল্পীদের তাদের প্রতিভা ফুটিয়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের  যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় রাজ্য ব্যপী শুরু হ…




পৌরস্তর স্কুল ও কলেজের  ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শিল্পীদের তাদের প্রতিভা ফুটিয়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের  যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় রাজ্য ব্যপী শুরু হয়েছে পৌরস্তর ছাত্র যুব উৎসব ২০১৮-১৯।  শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জের বালিকা বিদ্যালয়ে পৌরস্তর ছাত্র-যুব উৎসব অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন ও সাদা পায়রা উড়িয়ে সূচনা করেন পৌরসভার পৌরপ্রধান তথা উৎসবের পেট্রন কার্তিক চন্দ্র পাল,সহ উত্তরবঙ্গ ক্রিড়া পরিষদের সদস্য অসীম ঘোষ,পৌরসভার উপ- পৌরপ্রধান বসন্ত রায়, বিভাগিয় মন্ত্রীর সদস্য তথা পৌর কাউন্সিলার অমিত দেবগুপ্ত সহ বেশকিছু কাউন্সিলার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা।  এদিন পৌর এলাকার ছাত্র ও ছাত্রীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা,খুশি মতো নাচ, সঙ্গিত সহ আরো বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এদিনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে প্রতিযোগী প্রতিযোগুনিদের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো।


No comments