প্রেস কার্ড নিউজ, কেরালাঃ বৃহস্পতিবার সকাল ১১
টায় কেরালার কোচি নৌবাহিনীর একটি দুর্ঘটনায় দুই নৌসেনাকর্মীর মৃত্যু হয়েছে। নৌবাহিনী
সূত্র জানায়, কোচির দক্ষিণাঞ্চলীয় নৌ কমান্ডের বেসে
হেলিকপ্টারের হ্যানারের ভারী দরজা ভেঙ্গে তাঁদের গায়ে পরে তাঁদের মৃত্যু হয় এবং
তিনজন গুরুতরভাবে আহত হয়।
সূত্র মারফত আর জানা যায় যে, আইএনএস গারুডার নৌবাহিনীর এয়ার স্টেশনটিতে হেলিকপ্টারের স্লাইডিং
দরজাগুলির একটি অংশ থাকে এবং যেখানে
হেলিকপ্টারগুলি রাখা হয়, সেখানেত এই দুর্ঘটনা ঘটে।

No comments