Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি মুর্শিদাবাদে

ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকা থেকে।
তানাজুল সেখ ওরফে তেজাব নামে ওই ব্যক্তি স্থানীয় বেদবেড়িয়া গ্রামের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার বেশ…




ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকা থেকে।
তানাজুল সেখ ওরফে তেজাব নামে ওই ব্যক্তি স্থানীয় বেদবেড়িয়া গ্রামের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার বেশকিছু অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। গোপন সূত্রের খবরে শুক্রবার গভীর রাতে বেলডাঙা থানার শিবনগর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 1টি 7m.m, 2টি মাস্কেট ও 2টি পাইপগান সহ 5 রাউন্ড গুলি। শনিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানায় বেলডাঙা থানার পুলিশ।

No comments