বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এক দোকানদারের টাকা ভরতি ব্যাগ ছিনতাই এর ঘটনায় আলোড়ন ছড়ালো। দোকানদার আজ সকালে দোকান খোলার পর ভিতরে ঢুকতেই হঠাৎ তার টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুস্কৃতিদের দল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে। আজ সকালে দোকান মালিক শিবু সোম তাঁর মুদির দোকানটি খুলছিলেন, সেইসময় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়।
ব্যাগটিতে মহাজনকে পেমেন্ট করার জন্য নগদ ৫০ হাজার টাকা ছিল বলে দাবি তার। শিবুবাবুর মুদির দোকানটি বাজারের ভিতর পুলিশ ফাঁড়ির ঠিক উল্টোদিকেই। উল্লেখ্য, এই ফাঁড়ির ঠিক নীচেই অন্য একটি মুদির দোকানে কয়েক মাস আগেই চুরি হয়েছিল। এই ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাব বোধ করছেন মোহন টবাটি বাজারের ব্যবসায়ীরা। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান বাজারের ব্যবসায়ী রা। বাজারের ব্যবসায়ীরা বাজারের ভিতর সিসিটভি লাগানোর দাবিতে সরব হয়েছেন এবং পুলিশ ফাঁড়িটি সচল করার দাবি জানিয়েছেন।

No comments