গ্রামবাসীদের মানবিকতায় অবশেষে মৃতদেহ সৎকার সম্পন্ন হ'ল মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক ব্যক্তির। শীতের সকালে রাস্তার পাশে খোলা বারান্দায় পড়ে ছটফট করতে দেখে তৎপর হয় স্থানীয় মানুষজন। আগুন জ্বালিয়ে অনেক সেবাশুশ্রূষার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শেষ অবধি। অবশেষে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক। প্রচন্ড শীতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে অনুমান গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- গত বেশকিছু দিন ধরে ওই এলাকাতেই ঘুরে বেড়াতে দেখা যেত মানসিক ভারসাম্যহীন মাঝবয়সী ওই ব্যক্তিকে। অজ্ঞাত পরিচয় হলেও তার দুরবস্থার কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যেত স্থানীয়দের। এদিন সকালে তার মৃত্যুর পর মৃতদেহ সৎকারের জন্য খবর দেওয়া হয় থানায়। পরে গ্রাম পঞ্চায়েতে খবর দেওয়া হলে স্থানীয় মানুষজনের সহযোগিতায় অবশেষে মৃতদেহ সৎকার করা হয় ভবঘুরে ওই ব্যক্তির। প্রচন্ড শীতে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যুতে শোকাহত হয় স্থানীয় বাসিন্দারা।

No comments