প্রতি বছরের মতো এই বছরও সেন্ট পলস ক্যাথিড্রালের বড়দিনের মধ্যরাতের প্রার্থনায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই-বোন-সহ সবাইকে মেরি ক্রিসমাসের অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বড় করে ক্রিসমাসের অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে পার্কস্ট্রিট ভ্রমণেরও আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
এদিনের মধ্যরাতের প্রার্থনায় মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বড়দিন উপলক্ষে ষিশুর জন্ম বৃত্তান্ত দিয়ে সাজানো হয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বড় করে ক্রিসমাসের অনুষ্ঠান হয়। সবাইকে সেই অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান। ভাই-বোন-সহ সবাইকে মেরিক্রিসমাসের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

No comments