ইসলামপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গতকাল সন্ধ্যারাতে প্রাণ হারালেন শিক্ষক প্রদীপ সেন (৫০)। জানা গিয়েছে, ইসলামপুর কলেজের আংশিক সময়ের শিক্ষক প্রদীপ সেন শিক্ষকতার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। শ্রীকৃষ্ণপুর থেকে হোমিওপ্যাথি চিকিৎসা সেরে ইসলামপুরের শিবডাঙ্গিপাড়ার বাড়িতে ফেরার পথে স্থানীয় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় গুরুতর জখম হন প্রদীপ বাবু। স্থানীয়রা জখম প্রদীপবাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা থেকে প্রিয়জনরা হাসপাতালে ভিড় করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রেলারটিকে আটক করে ইসলামপুর থানার পুলিশ। তবে চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

No comments