বক্সা ব্যাঘ্র প্রকল্পে ও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।মঙ্গলবার গরুমারাতে একটি গন্ডারের খড়্গ চোরাশিকারীরা কেটে নিয়ে যায়।তারপরই অসম লাগোয়া বক্সার জঙ্গলে নিরাপত্তায় নামানো হল ডগ স্কোয়াড।দক্ষিন রায়ডাক রেঞ্জ কে বেস ক্যাম্প করে ওই ডগ স্কোয়াড কাজ করবে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের দুটি ডিভিশনে দূটি স্নিফার ডগ কাজ করবে।চোরাশিকারীদের টার্গেট রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের বন্যপ্রানী।তাই বনদফতর এস এস বি,পুলিশ যৌথ বাহিনী গঠন করে তল্লাশির কাজ শুরু করেছে।রাজাভাতখাওয়াতে বছর দুয়েক আগে একটি প্রশিক্ষিত জার্মান ডগ আনা হয়েছিল।এবার আনা হল বক্সা র পূর্ব ডিভিশনের জন্য।এই নতুন ডগ স্কোয়াড কাজ শুরু করেছে বলে জানান,বক্সা ব্যাঘ্র প্রকপ্লের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।তিনি বলেন,গরুমারার ঘটনার পর নয় সারা বছর আমাদের কর্মিরা জঙ্গলে কাজ করে।এবার আরেক ডগ আনা হয়েছে।এটি পূর্ব ডিভিশনে কাজ করবে।

No comments