Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ব্রেস্ট ও কোলন ক্যান্সার নিয়ন্ত্রণে বাঁধাকপি

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ এই শীতে সব্জির বাজারে যেদিকে তাকাবে সেদিকেই হরেক রকম সব্জির পসার। শীতের বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাঁর মধ্যে অন্যতম হল বাঁধাকপি। বাঁধকপির স্যালাড,ভাজা ও তরকারি আমরা খেয়ে থাকি। তবে এই বাঁধকপির রয়…

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ এই শীতে সব্জির বাজারে যেদিকে তাকাবে সেদিকেই হরেক রকম সব্জির পসার। শীতের বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাঁর মধ্যে অন্যতম হল বাঁধাকপি। বাঁধকপির স্যালাড,ভাজা ও তরকারি আমরা খেয়ে থাকি। তবে এই বাঁধকপির রয়েছে বেশকিছ্য নানাবিধ গুণ। বাজারে প্রচুর পরিমাণে সবুজ বাঁধাকপির পাশাপাশি লাল বাঁধাকপিও  পাওয়া যায়। বাঁধাকপিতে যথেষ্ট পরিমাণে ভিটামিন সিও থাকে।তাই বাঁধাকপি কেটে বেশিক্ষণ ফেলে রাখবেন না। প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রাখুন। বাঁধাকপির ভেতরের অংশ প্রচুর পরিমাণে পুষ্টি বহন করে।
বাঁধাকপি কেন খাবেন? বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও মিনারেল। তাই বাঁধাকপির পাতা কুচি করে কেটে স্যালাড হিসেবে খেতে পারেন। বাঁধাকপির সবুজ পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ই ও পটাশিয়াম রয়েছে। এছাড়াও রয়েছে বিটা ক্যারোটিন, ফাইবার, ফোলেট থিয়ামিন নামের উপাদান। বাঁধাকপিতে এন্স মিথাইলমিথিওনিন নামের এক ধরনের কেমিক্যাল বিদ্যমান থাকায় আলসারের ব্যথা কমাতে সাহায্য করে।
বাঁধাকপি হরমোনজনিত ক্যান্সার বিশেষ করে মেয়েদের ওভারিতে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। ব্রেস্ট ক্যান্সার ও কোলন ক্যান্সার একটি জটিল রোগ। প্রতিবছর এই রোগে অনেক মানুষ মারা যায়। সবুজ বাঁধাকপির চেয়ে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রনের পরিমাণ লাল বাঁধাকপিতে বেশি থাকে। তাই ব্রেস্ট ক্যান্সার ও কোলন ক্যান্সারের জন্য বাঁধাকপি খুবই কার্যকরী।
(ইন্টারনেট থেকে সংগৃহীত)

No comments