Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বহুতল আবাসনে কাজ করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের

বহুতল আবাসনে কাজ করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম হাদিকুল সেখ(১৭)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার গোরাবাজার এলাকায়। সূত্রের খবর জলঙ্গী থানার খয়রামারী এলাকার ১২জন শ্রমিক বহরমপুরের …




বহুতল আবাসনে কাজ করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম হাদিকুল সেখ(১৭)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার গোরাবাজার এলাকায়। সূত্রের খবর জলঙ্গী থানার খয়রামারী এলাকার ১২জন শ্রমিক বহরমপুরের গোরাবাজার এলাকায় একটি বহুতল আবাসনে ৭দিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিল। এদিন সকালেও ওই ১২জন শ্রমিক একই সাথে ৫তলার উপরে ঢালাইয়ের সেনেটারিং এর কাজ করছিল বলে জানা গিয়েছে। সেই সময় লিফট তৈরী করার ফাঁক দিয়ে আচমকাই পা হড়কে মাটিতে পড়ে যায় হাদিকুল। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত হাদিকুলের বাড়ি জলঙ্গী থানার খয়রামারী বাগীচাপাড়া এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বহরমপুর থানার পুলিশ।

No comments