Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

রাউটারের স্পীড বাড়ানোর সহজ উপায়

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ খাই না খাই, আনলিমিটেড চাই।এখানে আনলিমিটেড কথার অর্থ মোবাইলের মান্থলি আনলিমিটেড প্ল্যানের কথা বলছি। এখন মোবাইল ফোন ব্যবহারকারী বিশেষ করে স্মার্ট ফোন যারা ব্যবহার করে তাঁদের অবস্থাটা এরকমই। বর্তমানে টেলিকম …


প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ খাই না খাই, আনলিমিটেড চাই।এখানে আনলিমিটেড কথার অর্থ মোবাইলের মান্থলি আনলিমিটেড প্ল্যানের কথা বলছি। এখন মোবাইল ফোন ব্যবহারকারী বিশেষ করে স্মার্ট ফোন যারা ব্যবহার করে তাঁদের অবস্থাটা এরকমই। বর্তমানে টেলিকম কোম্পানি গুলির সৌজন্যে মোবাইল ফোনে টকটাইম, মেসেজ এবং ইন্টারনেটের মূল্য এতটাই সস্তা হয়ে গেছে যে সমস্ত ফোন ব্যবহারকারীরা অল্প পয়সায় সমস্ত সুবিধা হাতের মুঠোয় পেয়ে গেছে।তাই মাসের দৈনন্দিন খরচের তালিকায় মুদি দ্রব্যের মতো এখন মোবাইলের খরচ ও মানুষ হিসেবের তালিকায় ধরে রাখে।কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই প্রয়োজন ব্যতীত এখন মোবাইলের ইন্টারনেট ব্যবহারে আসক্ত।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার আর ওয়াই-ফাই দিয়ে সামাজিক মাধ্যম, -মেইলসহ জরুরি কাজগুলো ঘরেই সেরে নিতে রাউটারের কোনো বিকল্প নেই তবে নানা কারণে রাউটারের কাঙ্ক্ষিত গতি থেকে বঞ্চিত হন গ্রাহকরা অথচ সাধারণ কিছু বিষয় অনুসরণ করলেই ইন্টারনেট সংযোগের পুরো গতিটাই রাউটারে পাওয়া সম্ভব চলুন, আইটি ওয়ার্ল্ডের সৌজন্যে জেনে নিই কীভাবে রাউটারের গতি বাড়ানো যায়
ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় অতিরিক্ত তার না নেওয়ার কথা মাথায় রেখে আমরা কম পরিমাণ তারের মাধ্যমে সংযোগ নেওয়ার ফলে  রাউটারের জায়গা গিয়ে দাঁড়ায় ঘরের এক কোণে অথবা জানালার পাশে ফলে অর্ধেক ওয়াই-ফাই সিগন্যাল রয়ে যায় বাইরে এতে করে ইন্টারনেটের গতি হ্রাস পায় তাই রাউটারকে ঘরের মাঝখানে রাখার চেষ্টা করুন
শুধু যে ঘরের মাঝখানে রাখলেই রাউটারের গতি ভালো পাবেন, তা কিন্তু নয় উচ্চতারও এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে মাটি থেকে পাঁচ ফুট উচ্চতা, অর্থাৎ চোখ বরাবর উচ্চতায় রাউটার রাখলে ভালো গতি পাওয়া যায় পাশাপাশি রাউটারের সিগন্যালের গতিপথে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো ডিভাইস রাখা ঠিক হবে না
বাড়িতে বন্ধু বা আত্মীয় আনাগোনার ফলে অনেক সময় দেখা যায় একটা রাউটার থেকে অনেক বেশী ইউজার ইন্টারনেট ব্যবহার করছে,ফলে আপনার ওয়াই-ফাইয়ের গতি কমতে বাধ্য যদি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ না হয়, তাহলে কম ডিভাইস সংযুক্ত করুন।  অথবা যদি দেখা যায়, কোনো নির্দিষ্ট ডিভাইস অতিরিক্ত ব্যান্ডউইথ টেনে নিচ্ছে, তাহলে তাকে ব্লক করে দিন
ওয়াই-ফাইয়ের গতি বাড়িয়ে দিতে রিপিটারের জুড়ি নেই বাজারে বা অনলাইন শপে প্রচুর রিপিটার পাওয়া যায় রাউটারের সঙ্গে সংযুক্ত করে দিন রিপিটার বাড়ির পুরোনো রাউটারের স্পীড  সমস্যা থেকে সহজেই মুক্তি দেবে এই রিপিটার
রাউটার কেনার সময় দেখে নেবেন সেটা ইউএসবি পোর্টসমৃদ্ধ কিনা কারণ এই রাউটারগুলো বেশ শক্তিশালী হয় এঁর সিগন্যালও খুব ভালো পাওয়া যায় আর ইউএসবি পোর্ট থাকলে তাতে এক্সটার্নাল হার্ডড্রাইভ সংযোগ করা সহজ হয় অথবা প্রিন্টারও সংযুক্ত করতে পারেন
(ইন্টারনেট থেকে সংগৃহীত)

No comments