Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ডাক পেলে এই বয়সেও উৎসবে আসেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন

উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত থানার অন্তর্গত বারাসত কাজীপাড়া শানপুকুর দেশবন্ধু জুনিয়র কমিটির উদ্যোগে তৃতীয় বর্ষের সেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ অসহায় মানুষ দের শীত বস্ত্র দান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় l এই অনুষ্ঠানে উপস্থি…



উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত থানার অন্তর্গত বারাসত কাজীপাড়া শানপুকুর দেশবন্ধু জুনিয়র কমিটির উদ্যোগে তৃতীয় বর্ষের সেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ অসহায় মানুষ দের শীত বস্ত্র দান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন মহাশয় ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মহাশয় ও বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল চৌধুরী, উপ পৌরপ্রধান অশনী মুখার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবি জাহাঙ্গীর আলম চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা ইমতিয়াজ আলম ও গুণী ব্যক্তিরা l আজ রক্ত দাতার সংখ্যা ছিলো প্রায় 150 জন ও 500 অসহায় দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয়, শীত বস্ত্র প্রদান করেন সমাজসেবি জাহাঙ্গীর আলম l




 দেশবন্ধু জুনিয়র কমিটির আসা তারা আগামী দিনে এর থেকে আরো বড় ও ভালো অনুষ্ঠান করবে, তার জন্য তারা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা চান, এই কমিটির উদ্দেশ্য তারা সমাজের যে সমস্ত যুবক নেশাগ্রস্ত হয়ে অস্বাভাবিক ভাবে জীবন কাটান তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এলাকায় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ একত্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করা, এলাকার যুবকেরা মিলে সাধারণ অসহায় মানুষের সেবা করবে, খেলা ধুলোর মাধ্যমে ছাত্র ছাত্রীদের খেলার সাদ ফিরিয়ে দিতে চায় তারা l কিন্তু তার জন্য চাই অর্থ, মানসিক সহযোগিতা l এইসব থেকে তারা বঞ্চিত l তাই দেশবন্ধু জুনিয়র কমিটির আর্জি মুখ্যমন্ত্রীর কাছে তারা যেনো খেলা ধুলোর প্রয়োজনীয় সামগ্রী পান, জনপ্রতিনিধি দের সহযোগিতা পান, এলাকার দুঃস্থ অসহায় মানুষের সেবা করার জন্য যেনো আর্থিক সাহায্যও পান l

No comments