সাধারণত শাকসবজি ও বিভিন্ন ফলের খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু কখনো এসব ফেলে দেওয়ার আগে একবারও ভাবা হয় না। তবে এখন থেকে আপনাকে অন্তত একবার ভাবতে হবে। কেননা, এমন কিছু উপায় রয়েছে যা জানলে এই খোসাকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন।
চোখের যত্নে আলুর খোসা কাজে লাগে। এতে এনজাইম ও ভিটামিন সি রয়েছে। যা কিনা ক্লান্ত, ফোলা ও কালচে চোখের যত্নে বেশ উপকারী। এর জন্য প্রথমে আলুর খোসাকে ১০-১৫ মিনিট ফ্রিজে রাখুন। তারপর খোসাকে দুই চোখে লাগান। ঠিক ১৫-২০ মিনিট পরই খোসা তুলে ভালো করে চোখ ধুয়ে ফেলুন। এবার দেখবেন অনেক ফ্রেশ লাগছে।
দাঁতে যদি কলার খোসার ভেতরের সাদা অংশ কিংবা কমলার খোসা ঘষা যায় তাহলে দাঁতের হলদে ভাব দূর হয়। কেননা, কলা ও কমলার খোসায় রয়েছে ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ ও পটাশিয়াম। যা দাঁতের এনামেলকে অনেক শক্তিশালী করে তোলে।
আঙুর ফল ও কমলার খোসা বেশ গন্ধযুক্ত। সেজন্য স্নানের জলে এই খোসাগুলোর সাথে শশার খোসা ছেড়ে দিয়ে স্নান করুন। ত্বকে যদি শুষ্কতা ও চুলকানি থাকে তাহলে এই জল দিয়ে স্নান করার ফলে উপশম হবে।
সুত্রঃ বিনোদন

No comments