সম্পর্ক করতে সময়লাগলেও সম্পর্ক ভাঙতে কিন্তু সময় লাগে না। আপনারতিল তিল করে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে যেতে পারে একনিমেষেই। তাই যে কোনো সম্পর্কের প্রতি যত্নশীল হওয়াপ্রয়োজন। মাঝে মাঝে দুজনের ঝামেলা বা মনোমালিন্যএমন একটি জায়গায় পৌঁছায় যেখানে স্রেফ কথা বলেইবিষয়টা মেটে না। অবস্থা আরও জটিল হতে পারে যদিকেউ মনে করেন দুজনের মাঝে নিজস্বতা হারাচ্ছেনতিনি। তাই সতর্ক থাকুন। প্রতিটি সম্পর্কে নিজস্ব জায়গাথাকা ভীষণ প্রয়োজন, আরও প্রয়োজন সেই জায়গাধরে রাখা।
এমনই কিছু বিষয় আছে যার দ্বারা আপনি রাখতে পারেন অটুট সম্পর্ক। যেমন আপনার সঙ্গীর সঙ্গে সবসময় ইতিবাচক ভঙ্গিতে কথা বলুন ও আচরণ করুন।একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি আপনার নিজেরকাজ করার জন্য বা নিজেকে দেওয়ার জন্য সময় বেরকরা খুবই আবশ্যক। দুজনের সম্পর্কে থেকেও আলাদাকরে নিজের জীবন এবং নিজস্ব পরিচয়ের মধ্যেভারসাম্য বজায় রাখা খুবই দরকারি।
খোলামেলা আলোচনা অনেক সময় অনেক সাংসারিক সমস্যার সমাধান সম্ভব হয়। তাই সংসারের কোনোবিষয় যদি আপনাকে চাপে ফেলে দেয় তাহলে আপনারসঙ্গীকে জানান যে আপনি একসঙ্গে কথা বলে সমাধানবের করতে চান বা মধ্যস্থতা করতে চান। নিশ্চিত করুনযে দুজনে একই জায়গায় থেকে বিষয়টি দেখছেন, কেউই কাউকে জোর করছেন না এই বিষয়ে।যোগাযোগ ভালোবাসাকে মজবুত করে। যত ব্যস্ত থাকুননা কেন কাজের ফাঁকে ভালোবাসার মানুষেরখোঁজখবর রাখুন। ফোন, মেইল, ফেসবুক, টুইটারেনিয়মিত যোগাযোগ অবিশ্বাস দূর করবে সেই সঙ্গেআপনার ভালোবাসার সম্পর্ককে মজবুত করে তুলবে।
আপনার সঙ্গীর জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেশুভেচ্ছা জানান, উপহার দিন। উপহার ছোট হোক আরবড় হোক ভালোবাসা অটুট রাখতে বিশেষ দিনেউপহারের কোনো জুড়ি নেই। ভালোবাসার মানুষ যদিঅবিশ্বাসের কাজ করেই থাকে। তবে তাকে সংশোধনেরসুযোগ দেওয়া উচিত। সামান্য কারণে সম্পর্ক ভেঙেদেওয়া উচিত না। অতীতের সব ভুলত্রুটি ভুলে নতুনকরে নিজেদের মধ্যে সম্পর্ক শুরু করতে দুজনকে চেষ্টাকরতে হবে।

No comments