Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Srabanti Chatterjee তৃতীয় বিয়ে নিয়ে প্রথম বারের মত মুখ খুললেন শ্রাবন্তী

তৃতীয়বারের মতো বিয়ে করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। ছিলো সংশয়ও। শেষ পর্যন্ত সব আলোচনাই থামিয়ে দিলেন শ্রাবন্তী। নিজেই জানালেন তৃতীয় বিয়ে ও স্বামী রোশানের কথা। গত ১৯ এপ্রিল বিয়ে শেষে ক…



তৃতীয়বারের মতো বিয়ে করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। ছিলো সংশয়ও। শেষ পর্যন্ত সব আলোচনাই থামিয়ে দিলেন শ্রাবন্তী। নিজেই জানালেন তৃতীয় বিয়ে ও স্বামী রোশানের কথা।
গত ১৯ এপ্রিল বিয়ে শেষে কলকাতায় ফিরে এসেছেন এই অভিনেত্রী। এসেই মুখোমুখি হয়েছেন কলকাতা টাইমসের। সেখানে দীর্ঘ সাক্ষাতকারে তৃতীয় বিয়ের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন নতুন স্বামী নিয়ে অনেক অজানা কথা।
শ্রাবন্তী জানান, স্বামীকে তিনি ‘আদু’ নামে ডাকেন। আর রোশান তাকে ‘নাদু’ নামে ডাকে। দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তাদের। গত বছর ৭ জুলাইয়ের পর থেকে তাদের মন বিনিময় হয়।
মজা করে এটাও জানালেন, নজর লেগে যায় বলে গোপনে বিয়ে করেছেন তিনি। তার ভাষ্য, কলকাতায় আমার অনেক শুভাকাঙ্খী আছে। আমি চাইনি আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। আমি জ্যোতিশাস্ত্র বিশ্বাস করি। আমার একজন গুরু আছেন। তিনি আমাকে বলেছিলেন যে, আমি যেন আমার বিয়ের ব্যাপারে কাউকে না বলি।
এমনকি এটাও বলেছিলেন যে, আমি যেন বাঙালি প্রথায় আগুনের সামনে বসে বিয়ে না করি। তাই আমি পাঞ্জাবি রীতিতে বিয়ের কাজ শেষ করেছি। সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন একটু শান্তিতে বাস করতে চাই।
তিনি জানান, টাঙ্গারের একটি রেস্টুরেন্টে ১৫ এপ্রিল মেহেদী অনুষ্ঠান হয়েছে। অমৃতসরে হয়েছে গায়ে হলুদ। তাদের বিয়ে হয়েছে ১৭ এপ্রিল, সকাল ১১টায়।
শ্রাবন্তী জানান, বিয়ের দিন তিনি সিলভার কালারের গাউন পরেছিলেন। ১৮ তারিখ বিয়ের পরদিনের অনুষ্ঠানে পরেছিলেন নীল আর হলুদ লেহেঙ্গা। রিসিপশনের দিন তার পোশাক ছিলো সাদা ও পিংক কালারের লেহেঙ্গা।
এ বিয়েতে হাজির ছিলো শ্রাবন্তীর ছেলেও। তিনি বলেন, ঝিনুক পরিণত একটি ছেলে। তার সমর্থন আমাকে শক্তি দিয়েছে নতুন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। সে বিয়ের অনুষ্ঠানে ছিল এবং সাদা কোর্তা ও পায়জামা পরে আনন্দ করেছে।
শিগগিরই শ্রাবন্তী-রোশান সুইজারল্যান্ডে হানিমুনে যাবেন বলে ঠিক করেছেন। তবে হানিমুন হবে খানিক সময় নিয়ে। আপাতত এই অভিনেত্রী শুটিং করবেন অভিমন্যু মুখার্জির নতুন সিনেমায়।



from Daily Bangla http://bit.ly/2Wf9DwF


from DNAবাংলা http://bit.ly/2Y1wn3T

No comments