Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Lifestyle প্যাড ব্যাবহারের দরকার নেই!অন্তর্বাসেই হবে সমস্যার সমাধান

এবার নারীদের বিশেষ সময়ের সমস্যা সমাধানে বাজারে আসছে নতুন প্যান্টি। পিরিয়ডের সময় অধিকাংশ নারী দাগ লাগার ভয়ে এবং শারীরিক অস্বস্তির জন্য ঘরের বাইরে পা দিতে চান না। কিন্তু আধুনিক এই সময়ে কর্মব্যস্ততার দিনে বাড়িতে বসে থাকার সুযোগ ন…







এবার নারীদের বিশেষ সময়ের সমস্যা সমাধানে বাজারে আসছে নতুন প্যান্টি। পিরিয়ডের সময় অধিকাংশ নারী দাগ লাগার ভয়ে এবং শারীরিক অস্বস্তির জন্য ঘরের বাইরে পা দিতে চান না।
কিন্তু আধুনিক এই সময়ে কর্মব্যস্ততার দিনে বাড়িতে বসে থাকার সুযোগ নেই। ফলে বাজারচলতি স্যানিটারি ন্যাপকিন কিংবা ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্যাড ব্যবহার করে তাদের ছুটতে হয় কর্মক্ষেত্রে।
প্যাডের দাম অনেক, তাছাড়া বারবার প্যাড বদলানো একটা সমস্যা। বাড়ির বাইরে সর্বত্র সেই সুযোগ থাকেও না। তাহলে উপায়?
এই সব সমস্যাকে মাথায় রেখেই এবার বাজারে আসছে নতুন ধরনের প্যান্টি। এই অন্তর্বাস পড়লে প্যাড ব্যবহার করতে হবে না। সারাদিন এই একটি অন্তর্বাসেই সমস্যা মিটবে।
সাতটি প্যান্টির এই কম্বো প্যাকটি বাজারে এনেছেন ‘থিংস’এর সিইও মিকি আগরওয়াল। তিনি জানিয়েছেন, নারীদের সার্বিক সুরক্ষা এবং সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন ধরনের প্যান্টি এর থেকেও আধুনিক এবং কম দামের। অন্তত এমনটাই দাবি করে ‘থিংস’। এই কম্বো প্যাকটিতে সাতটি প্যান্টি থাকবে। ভারী ও হাল্কা ফ্লোয়ের জন্য ভাগ করা রয়েছে প্যান্টিগুলি। এগুলি দুবছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এই প্যাকটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৩-১৪ হাজার টাকা। একবার কিনে নিলে দু’বছর আর পিরিয়ডের সময় অন্য কিছু ব্যবহার করতে হবে না। শুধু তাই নয় এটি আপনার জামা কাপড়কেও নষ্ট হতে দেবে না। কেউ চাইলে ‘থিংস’-এর ওয়েবসাইটে লগ অন করে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিনেও নিতে পারেন।



from Daily Bangla http://bit.ly/2Wf9DNb


from DNAবাংলা http://bit.ly/2XYp3FU

No comments