
নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ,২০মেঃ-সোমবার উপনির্বাচন শুরু মুর্শিদাবাদে কান্দি ও নওদা দুই বিধানসভা কেন্দ্রে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনো পর্যন্ত প্রতিটি বুথে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই প্রত্যেকটি বুথে রয়েছে ভোটারদের লম্বা লাইন। প্রতিটি বুথেই রয়েছে কড়া নিরাপত্তা। দুটি কেন্দ্রে মোট ৫১৭টি বুথে চলছে ভোট গ্রহণ। প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী। এছাড়াও রয়েছে পর্যাপ্ত রাজ্য পুলিশ। ভোটের লাইনে পুরুষদের থেকে মহিলা ভোটারের সংখ্যাই রয়েছে বেশি। চড়া রোদকে উপেক্ষা করে যত বেলা বাড়বে ততই বাড়বে ভোটারদের লাইন।এই দুই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৯জন প্রার্থী। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করাতে প্রশাসনের তরফ থেকে রয়েছে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা।
No comments