
নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর,১৮মেঃ-পথ দুর্ঘটনায় আহত হলে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিডিও পৃত্থিস দাস। পথ দুর্ঘটনাটি ঘটেছে শবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করনদিঘির থানার সাধনপুর এলাকার ৩৪ নাম্বার জাতীয় সড়কের উপরে। জানাজায় এদিন দুপুরে হেমতাবাদের বিডিও পৃত্থিস দাস নিজের সরকারি গাড়িতে চেপে শিলিগুড়ি উদ্যেশ্যে নিজের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় ৩৪ নাম্বার জাতীয় সড়কে উল্ট দিক থেকে আসা একটি প্রাভেট গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সোজাসোজি ধাক্কা মারে। আহত হন বিডিও সহ অপরগাড়িতে থাকা যাত্রীরা। জানাজায় অপরগাড়িটিতে থালা সকলেই বিহারের বারসই এলাকার বাসিন্দা তারা । ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে করনদিঘি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পপরিস্থিতি স্বাভাবিক হয়।
No comments