
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা, ২৬মেঃ- জীবনতলা থানার ঘুটিয়ারী শরীফ এর তালতলা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ।আহত উভয় পক্ষের ৪ জন।ঘটনা স্থলে জীবনতলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য পলাশ মন্ডল এর দুই ভাই সমীরণ ও সায়ন্তন মন্ডল ঘুটিয়ারী বাজার থেকে সকালে ১০-৩০টা নাগাদ ফিরছিল তখন বিজেপি নেতা বিশ্বজিৎ নস্কর দলবল নিয়ে রাস্তায় তাদের পথ আটকে রড লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় তারপর তৃণমূল কর্মী রা এসে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।যদিও অভিযুক্ত বিশ্বজিৎ নস্কর এর দাবি আজ সকালে ওরা এসে আমাদের উপর হামলা চালায়।আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়।এই ঘটনায় উভয় পক্ষের দুজন কে আটক করেছে জীবনতলা থানার পুলিশ।
No comments