
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর,২৫মেঃ-ব্যারাকপুর ব্লক ওয়ান বিডিও অফিসের উল্টো দিকে স্থানীয় পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রীনা প্রামাণিক এর নির্মীয়মাণ বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার। স্থানীয় বাসিন্দারা খোঁজ পেয়ে ভেতরে ঢুকে দেখা যায় দুটি প্লাস্টিকের বালতি ভর্তি রয়েছে তাজা বোমা। জগদ্দল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ র্যাফ ও বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে যায় এখনো পর্যন্ত প্রায় ১৮টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বাড়িতে আরও মজুত রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ। নির্বাচন পরবর্তী হিংসা ছড়ানোর জন্যই তৃণমূল এই বোমা মজুত করেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
No comments