
নিজস্ব প্রতিনিধি,নদীয়া,২৫মেঃ-নদীয়ার নবদ্বীপ বাবলারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাণ গোপাল নগর এর ৩৭নম্বর বুথে গতকাল শুক্রবার গভীর রাতে একটি তৃণমূল কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফ্লেক্স ছেড়া ও কার্যালয় থেকে নথিপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগ উঠল এলাকার সদ্য বিজয়ী বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে পার্টি অফিস এর দেওয়ালের টিন কেটে ফেলার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে নবদ্বীপ শহরের প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন সাহা সম্পূর্ণ ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তরফে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
No comments