
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার,১৯মেঃ- কোচবিহারের ছিট খরিমালা খাগড়াবাড়ি এলাকায় একটি মুরগীর ফার্মকে কেন্দ্র করে অবশেষে চলল গুলি অভিযোগ।এলাকার জনৈক সুধীর সরকারের বাড়িতে একটি মুরগীর ফার্মের থাকার দরুন সেখান থেকে দুর্গন্ধ বের হয় এবং দীর্ঘদিন থেকেই এই মুরগী ফার্মকে সরানো কে কেন্দ্র করে দুই প্রতিবেশী ঝগড়া। জহর দে সরকার নামে প্রতিবেশী জানান সেই মুরগির ফার্ম সাথে বারবার করে অনুরোধ জানানো হয়। কিন্তু সুধীর সরকার সেটা সরাতে চাইনি ।অবশেষে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ করা হয় তারিখ মার্চ মাসের নয় তারিখে। আজ সকালে যখন জোহর বাবু বাড়িতে দাঁড়িয়ে ছিলেন সেসময় অভিযোগ কিছু দুষ্কৃতী তাকে কটূক্তি করেন এবং পরে তাকে উদ্দেশ্য করে গুলি চালায় এলাকায় উত্তেজনা ছড়ায় পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রবি ভট্টাচার্য নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
No comments