
নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৮মেঃ-সপ্তম দফা ভোটের আগে চরছে রাজনীতির পারদ, বাড়ছে শাসক-বিরোধী তরজা। শনিবার ফের নির্বাচন দপ্তরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এদিন নির্বাচন দপ্তরে অভিযোগ করেন কলকাতার হাসপাতাল গুলিতে গুন্ডাবাহিনী একত্রিত করছে তৃণমূল। ভোট লুট করতে, ছাপ্পা ভোট দিতে এবং ভোট প্রক্রিয়ায় অশান্তির পরিস্থিতি সৃষ্টি করতে বহিরাগতদের আশ্রয় দিচ্ছে শাসক দল অভিযোগ জয়প্রকাশ বাবুর। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনলে, নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে বলে জানান তিনি। এর পাশাপাশি সপ্তম দফায় ভোট চলাকালীন বিজেপির রাজ্য দপ্তরে পুলিশি সক্রিয়তা এবং গুন্ডা বাহিনীর আক্রমণের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
No comments