
নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫মেঃ-বাংলা জয়ের পরেই দিল্লীর পথে বিজেপি সাংসদরা। আজ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত ১৮জন বিজেপি সংসদ। আজ বিকেলে দিল্লির বিজেপি কার্যালয়ে বৈঠকে সামিল হবেন তারা। সেইখানেই সিদ্ধান্ত হতে পারে বাংলা থেকে কারা কারা দিল্লির মন্ত্রিত্বের সিংহাসন পাবেন। এছাড়াও আগামী ২০২১ কে পাখির চোখ করে পশ্চিমবাংলার কর্মসূচির ব্লুপ্রিন্ট আজ ওই বৈঠকে তৈরি করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।
No comments