
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া,২৬মেঃ-আজ বেলা ১০ টা ৩৯ মিনিট নাগাদ এই ভূমিকম্প আনুভূত হয় সারা জেলা জুড়ে। এই ভূ কম্পনের রিক্টার স্কেলে মাত্রা ছিল ৪.৮। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ভুমিকম্পের উৎস স্থল হল বাঁকুড়া জেলার ২৩.৩ডিগ্রী উত্তর ও ৮৬.৯ডিগ্রী পুর্বে ১০ কিমি ব্যাপ্তিতে। বাঁকুড়ায় উৎস হওয়ায় দক্ষিনবঙ্গের জেলা গুলিতেও এই ভূ কম্পন কম- বেশী অনুভূত হয়। জেলার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে বাড়ী ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।অনেক বাড়ীতে ফাটলও দেখা গেছে। এখনও বড়ো ধরনের ক্ষয় ক্ষতির বিস্তারিত খোঁজ, খবর জানা যায় নি।
No comments