
নিজস্ব প্রতিনিধি, দক্ষিনদিনাজপুর,২৪মেঃ-গোটা ভারত বর্ষ জুড়ে মোদীর জয়জয়কার। বালুরঘাটেও বিজেপি জয়ী হয়েছে। তাই খুশির আনন্দ শুধু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নয়, আনন্দ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। এদিন বালুরঘাটের সত্যজীত মঞ্চ এলাকায় সাধারণ মানুষের মধ্যে দিনভর বিনা পয়সায় চা খাওয়ানোর উদ্যোগ নিল বালুরঘাট এর চা বিক্রেতা বিশু সরকার। আজ সারাদিন পথচলতি মানুষদের ফ্রি-তে চা খাওয়াবেন তিনি বলে জানিয়েছেন।মোদি চা ওয়ালা ছিলেন তিনিও চাওয়ালা তাই মোদির সাফল্যই তার সাফল্য সেই কারণেই বালুরঘাটের বিশু সরকার আজ সকাল থেকে বিনা পয়সায় চা দিচ্ছেন তার চায়ের দোকান থেকে । সকাল থেকেই মানুষ ভিড় জমিয়েছেন বিশুর দোকানে আজ বিনা পয়সায় চা । সারাদিনে মেরেকেটে আর ২০০থেকে ৩০০টাকা উপার্জন আজ সে উপার্জন হবে না জানে। তাও মানুষের কাছে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই | শুধু বিশু নয় , বিশুর মতন আরও অনেকে বালুরঘাটের খাদিমপুর , সাহেবাকাছারী এলাকার এক মৎস্যজীবী তিনিও আজ বিনা পয়সায় মিষ্টি খাওয়াচ্ছেন এলাকাবাসীদের কারণ মোদি জিতেছে, জিতেছে বিজেপি বালুরঘাট আসন থেকে । রাজনৈতিক মতাদর্শ যাই হোক বালুরঘাটের মানুষ মেতেছেন আনন্দে সবাই একসাথে চা ও মিষ্টি ভাগ করে নিয়েছেন একে অপরের সাথে ।
No comments