
নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,১৮মেঃ-এই প্রথম কোচবিহারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে কোচবিহারের শহরে পদযাত্রা করলো বৌদ্ধধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষরা। আজ কোচবিহার খালাসি পট্টি থেকে এই সম্প্রদায়ের লোকেরা একটি পদযাত্রা শুরু করে তা সারা শহর প্রদক্ষিণ করে। এই প্রসঙ্গে তাদের এই অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান বুদ্ধ পূর্ণিমা তে বুদ্ধের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং মানুষের শান্তি কামনার উদ্দেশ্যেই তাদের আজকের এই পদযাত্রায় এবং এই ধর্মীয় অনুষ্ঠান। তিনি বলেন এই প্রথম কোচবিহারে এই অনুষ্ঠান করা হচ্ছে। সেই সাথে সন্ধ্যায় প্রসাদ বিতরণ এবং বুদ্ধের বাণী পাঠ করা হবে আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে।
No comments