
নিজস্ব প্রতিনিধি, বীরভূম,২৬মেঃ-বীরভূমের হরিপুর গ্রামে। সকাল হতেই বিজেপির কর্মী সমর্থক রা সিউড়ির পুরন্দরপুর হরিপুর গ্রামে জমায়েত করেন ।তারা এরপরই হিন্দু-মুসলমান একত্রিত হয়ে গেরুয়া আবীর খেলায় মত্ত হন ।তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংখ্যালঘু সম্প্রদায়কে কাছে টানার জন্য যে নানান পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন সেই ঘোষণায় আপ্লুত হয়ে মুসলিম সমর্থকরাও মোদির ওপর ভরসা রেখে এই বিজয় উৎসবে অংশগ্রহণ করলেন ।গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থক আজগর আলী খান। তিনি জানান মোদীজি সাম্প্রদায়িক নয় বিজেপি সাম্প্রদায়িক দল নয়। সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেস।
No comments