
নিজস্ব প্রতিনিধি,সোনাগাছি,১৯মেঃ- ১৮নম্বর ওয়ার্ডে একটি বুথে রাহুল সিনহা বিজেপি প্রার্থী পরিদর্শনে গেলে টিএমসি কাউন্সিলর সুনন্দা সরকারের নেতৃত্বে বেশ কিছু ছেলে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। রাহুল সিনহা গো ব্যাক চৌকিদার চোর হ্যায় স্লোগান দেয়। রাহুল সিনহার দেহরক্ষীরা এবং বুথ পাহাড়ার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা কোনমতে উদ্ধার করে সোনাগাছি অঞ্চল থেকে বের করে নিয়ে আসেন রাহুল সিনহাকে।
No comments