
নিজস্ব প্রতিনিধি,অন্ডাল,২২মেঃ-ইটভাটার দখল কার থাকবে এই নিয়ে অন্ডালের খাসকাজরায় দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি , চলল গুলি । ঘটনাস্থলে অন্ডাল থানার বিশাল পুলিশবাহিনী ।ঘটনাস্থল পরিদর্শনে এ সি পি ইস্ট । এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোট পাঁচজনকে আটক করা হয়েছে । উদ্ধার হয়েছে দুই বালতি ভর্তি বোমা । ভোট আসতেই অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা এলাকায় কয়লা, লোহা, বালির অবৈধ কারবারিরা কিছু দিনের জন্য বন্ধ রেখেছিল তাদের কারবার । ভোট পর্ব মিটতেই অন্ডালের খাস কাজোরা এলাকায় ইটভাটার দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার বিশাল পুলিশবাহিনী ।ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুই বালতি ভর্তি তাজা বোমা ।
No comments